প্রিন্ট এর তারিখঃ ৪ নভেম্বর, ২০২৬, ৬:২৪ AM ||
প্রকাশের তারিখঃ ১২ অক্টোবর, ২০২৬, ৮:৪৩ PM
আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কাটা, আতঙ্কে ব্যবসায়ীরা
মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের ঐতিহ্যবাহী ভবানীপুর বাজার ও আশপাশের প্রায় তিন কিলোমিটার এলাকায় আজ সোমবার ১২ অক্টোবর ২০২৬ রাতের আঁধারে ক্যাবল লাইনের তার কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,সাম্প্রতিক সময়ে রাতের বেলায় কে বা কারা বাজার ও আশপাশের এলাকায় ক্যাবল লাইনের তার কেটে দিচ্ছে। এতে সংশ্লিষ্ট সেবা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি ক্ষতির মুখে পড়ছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করে জড়িতদের শনাক্ত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবানীপুর বাজার ও আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
তবে এ ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১